ঢাকারবিবার , ২৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে আজ ‘লাল’ জার্সি গায়ে মাঠে নামবে টাইগাররা

admin
মে ২৬, ২০১৯ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

চমক ডেস্ক : বিশ্বকাপের মুল লড়াইয়ের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে ‘এওয়ে’ তথা ‘লাল জার্সি’ গায়ে মাঠে নামবে টাইগাররা। কার্ডিফের সোফিয়া গার্ডেন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো জার্সিতে নতুন নিয়ম করেছে আইসিসি। যেসকল দলের জার্সি কালারে মোটামুটি মিল রয়েছে তাদের ক্ষেত্রে হোম ও এওয়ে জার্সির নিয়ম থাকবে। সে লক্ষ্যে আইসিসি প্রতিটি ম্যাচে হোম ও এওয়ে দল নির্ধারিত করে দিয়েছে।

এমনটা করা হয়েছে বিশ্বকাপে বিভিন্ন দলের একই রংয়ের জার্সি হওয়ার ফলে। ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার জার্সির রং নীল।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জার্সির রং সবুজ। তাই তাদের একে অপরের বিপক্ষের ম্যাচে জার্সির রং যাতে এক না হয় সেজন্য আইসিসি এবার হোম এওয়ে ব্যবস্থা করেছে।

হোম ম্যাচে প্রতিটি দল নিজেদের মূল জার্সিটি পরবে। যেই সব দলগুলোর জার্সির রং একই তাদের মধ্যকার খেলায় এওয়ে দল তাদের বিকল্প জার্সি পরবে।

বাংলাদেশ ও আফগানিস্তানের এওয়ে জার্সির রং লাল। ভারতের এওয়ে জার্সির রং কমলা বলে জানা গিয়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। ভারত তাদের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাদের এওয়ে জার্সি পরবে যেহেতু সেই ম্যাচে ইংল্যান্ড হোম টিম।

বাংলাদেশ তাদের লাল জার্সিটি পরবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ গুলোতে যেখানে বাংলাদেশ দলকে এওয়ে দল ধরা হয়েছে। দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ এওয়ে দল ও ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেইদিন লাল জার্সি পরবে।

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার এওয়ে জার্সি হলুদ। যখন দরকার পরবে তখন তারা হলুদ জার্সি পরবে।

উল্লেখ্য, নিউজিল্যান্ড ( কালো), অস্ট্রেলিয়া ( হলুদ) ও ওয়েস্ট ইন্ডিজের ( মেরুন) এই ধরনের কোন জার্সিজনিত সমস্যা নেই। তারা এক জার্সিতেই বিশ্বকাপে খেলবে।

স/রা