ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

admin
মে ২৪, ২০১৯ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : “ফলের রাজা আম, আমের রাজা পোরশা” শ্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গোপালভোগ জাতের আম সংগ্রহের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বড় মাদ্রাসার পাশের আম বাগানে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আম সংগ্রহের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার পোরশার আম অধিকতর নিরাপদ এবং এই আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, খাদ্যকর্মকর্তা শওকত জামিল প্রধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক মোস্তফা শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রইচ উদ্দিন সহ আম ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্