ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পত্নীতলায় ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারীদের ছাগল, ভেড়া ও মুরগী বিতরন

admin
মে ২৪, ২০১৯ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : ব্র্যাক আইডিপি ইন্ডিজেনাস প্রজেক্ট নওগাঁর পত্নীতলার আয়োজনে মঙ্গলবার ব্র্যাক কার্যালয়ে অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্র ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী নারী সদস্যদের মাঝে ছাগল, ভেড়া ও মুরগী হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, ব্র্যাক আইডিপি নওগাঁর উর্দ্ধত্তন জেলা ব্যবস্থাপক সুগ্রীব কুমার সরদার, ব্র্যাকের নওগাঁ জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, এরিয়া ম্যানেজার (দাবী) সাবির আলী, এরিয়া ম্যানেজার (প্রগতি) মোবারক হোসেন, জয়নাল আবেদীন, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর প্রতিনিধি সূধীর তির্কী, সাংবাদিক দিলিপ চৌহানসহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।

অপরদিকে ব্র্যাকের আয়োজনে পত্নীতলা কার্যালয়ে সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।

স/এষ্