ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে বাংলা মদসহ যুবক আটক

admin
মে ২৪, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে বাংলা মদসহ শিবু দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবু দাস চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ার জীবন দাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মোঃ মহাসিন হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে মটর সাইকেল যোগে বাংলা মদ নিয়ে মাগুরায় যাচ্ছিল শিবু দাস। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

স/এষ্