আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লায় অবস্থিত নারায়ন পারিবারিক মন্দিরে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মন্দিরের পার্শ্বে গুদাম ঘরের জানালার গ্রীল ভেঙ্গে মন্দিরে টিনের সেলিং কেটে প্রায় ১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে ওই মন্দিরের মালিক অনুপ আগওয়ালা পাপ্পু সান্তাহার টাউন পুলিশ কে অবগত করেছেন।
মন্দিরে পুজার দায়িত্বে থাকা ঠাকুর সুজিত চক্রবর্তী জানায়, সান্তাহারে ১০০ বছরের পুরানো পারিবারিক নারায়ন মন্দিরে বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের পুজা শেষ করে বাসায় চলে যায়। সকাল বেলা পুজা করতে এসে দেখি মন্দিরের টিনের সার্টারিং ভাঙ্গা ও তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।
তালা ভাঙ্গা দেখে হিন্দু ধর্মাম্বলীর লোকজন কে খবর দিলে তারা এসে দেখে যে, মন্দিরে থাকা পুজার কাজের ব্যবহার করা ২টি কাঁসার থালা, ২টি পিতলের থানা, পিতলের ঘটি ১টি, তামার ঘটি ১টি, বড় ২টি লক্ষী নারায়ন মুর্তি, ৩টা গোপাল মুর্তি, ১টা হুনমান জি মুর্তি, ১টি গনেশ মুর্তিসহ প্রায় ১ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে পিন্টু আগওয়ালা বলেন, মন্দির চুরির ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানায়। আমাদের মন্দিরে কোন দিন চুরির ঘটনা ঘটেনি। মন্দির চুরির ঘটনায় হিন্দু ধর্মাম্বলীর মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান মন্দির চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত আদমদীঘি থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ই এপ্রিল শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লায় রাধা মাধব মন্দিরে একই ভাবে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়ে ছিল। সেখান থেকে চোরেরা মন্দিরের সার্টারিং এর তালা ভেঙ্গে মন্দিরে থাকা পুজার কাজের ব্যবহার করা বড় ঘন্টা ১টি, প্রায় ২ ভড়ি ওজনের মর্তি কানের সোনার দুল, নাকের নথ, ১০ ভড়ির ওজনের চান্দির বাঁশি, পিতলের মুর্তি ৩০টি নিয়ে গেছে।
স/এষ্

