ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভোলায় লালমিয়ার কাছে জিম্মি গাজিপুর চরের পাঁচশতাধিক জমির মালিক!

admin
মে ২৪, ২০১৯ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার গাজিপুর চরের নিজস্ব জমি চাষাবাদ বন্ধ করতে, ভূমিদস্যু মামলাবাজ লালমিয়া তালুকদার গং চরের নিরীহ জমির মালিকদের বিরূদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মিথ্যা মামলা দিচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। পেশায় আমীন (সাভের্য়ার) লালমিয়া, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের, মালের হাটের কাছে মকবূল তালুকদারে এর ছেলে।

অনুসন্ধানে জানা যায়, জাল জালিয়াতি করে জমির দলিল তৈরি এবং বিভিন্ন জায়গায়/ চরের খাসজমি নিলাম সহ অন্যর জমি দখল করাই তার প্রধান কাজ।

গাজিপুর চরে পৈত্রিক সূত্রে কিছু জমি তাদের আছে, তবে তা বর্তমানে খাস হিসেবে রয়েছে। গাজিপুর চরে প্রায় এক হাজার একর জমি অাছে, এতদিন জমির মালিকদেরকে বিভিন্নভাবে দুরে রেখে, অাবাদী জমি মহিষ মালিকদের কাছে লগ্নী করে ভোগ দখল করত এই লালমিয়া।

প্রতিবছর জমির মালিকগন চাষাবাদের উদ্যোগ গ্রহণ করলে মহিষের কারনে সফল হতে পারেনি, পরপর দুই/তিন বছর মহিষ দিয়ে কয়েক লক্ষ টাকার ফসল নষ্ট করেছে এই লালমিয়া তালুকদার গং।

এবার জমির মালিকগন সবাই ঐক্যবদ্ধ হয়ে ওঠে চরে চাষাবাদের জন্য, অবস্থা বেগতিক বুঝতে পেরে চতুর লালমিয়া জমির মালিকদের বিরূদ্ধে ভোলা জজ কোর্টে হয়রানিমূলক মিথ্যা মামলা, সাতধারা অাগাম পিটিশনসহ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে জমির নিরীহ মালিকদেরকে হুমকি ও হয়রানি করতেছে।
লালমিয়া বলেন, যারা চরে চাষাবাদের জন্য যাবে তাদেরকে দেখে ছাড়বো।

বর্তমানে জমির মালিকগন মিথ্যা মামলার আতংকে আছে।

এমতাবস্থায়, ভূমিদূস্য লালমিয়া তালুকদার কর্তৃক জমির মালিকদের বিরূদ্ধে মিথ্যা মামলা থেকে নিস্তার পেতে ও গাজিপুর চরের নিরীহ জমির মালিকদের চরে চাষাবাদ করতে, মাননীয় এমপি মহোদয়- জননেতা জনাব তোফায়েল অাহম্মেদ ও ভোলা সদর উপজেলার চেয়ারম্যান, জনাব মোশারেফ হোসেন সহ জেলা প্রশাসন এর প্রতি অাবেদন জানিয়েছেন, অসহায় গাজিপুর চরের নিরীহ জমির মালিকগণ।

সযএষ্