ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় গোয়াল ঘরে সিঁদ কেটে গাভীসহ ৪ টি গরু চুরি

admin
মে ২৪, ২০১৯ ৪:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় এবার হিন্দু পল্লীর এক পল্লী চিকিৎসকের ইটের তৈরী গোয়াল ঘরে সিঁদ কেটে লাল রং এর দুটি গাভী ও দুটি বাছুর সহ মোট ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

এ দুঃসাহসীক চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতের কোন এক সময়।

গৌতম কুমার মাষ্টার সহ স্থানিয়রা জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় ( চৌমাশিয়া) গ্রামের পল্লী চিকিৎসক ও কৃষক শ্রী প্রবীর কুমার মন্ডল ও তার পরিবারের লোকজন প্রতিদিনের মত বুধবার সন্ধায় ইটের তৈরী গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে গরু বের করার জন্য গোয়াল ঘরে গিয়ে দেখতে পান ঘরে কোন গরু নেই এবং ঘরের জানালার কাছে সিঁদ কাটা। এরপর থেকেই হারিয়ে যাওয়া গৃহপালিত পশু গুলোকে ফিরিয়ে পেতে সংবাদ সংগ্রহকালে খোঁজাখুজি করছেন পল্লী চিকিৎসক ও কৃষক শ্রী প্রবীর কুমার মন্ডল সহ পরিবারের লোকজন বলেও জানিয়েছেন স্থানিয়রা।

পল্লী চিকিৎসক ও কৃষক শ্রী প্রবীর কুমার মন্ডল বলেন, প্রতিদিনের মত বুধবার সন্ধায় গাভী ও বাছুর মোট ৪ টি গরুকেই গোয়াল ঘড়ে তুলে রেখে ঘড়ের দরজায় তালা মেরে দেয়া হয়।

এরপর রাতের খাবার খেয়ে আমি সহ পরিবারের সকলে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে জেঁগে গরু বের করার জন্য গোয়াল ঘড়ে গিয়ে দেখতে পাই গরু নেই ও গোয়াল ঘড়ে সীদ কাটা।

চুরি যাওয়া দুটি গাভী, একটি বকনা বাছুর ও একটি দামড়া বাছুর সব গুলোর গায়ের রং লাল জানিয়ে তিনি আরো বলেন, গরু গুলোর আনুমানিক মূল্য প্রায় সোয়া লাখ টাকা হবে।

এ দুঃসাহসীকভাবে গরু চুরির ঘটনায় এলাকার হিন্দু পল্লীর লোকজনের মাঝে আতংকের চুষ্টি হয়েছে বলেও জানিয়েছেন স্থানিয়রা।

উল্লেখ্য- হঠাৎ করেই প্রায় গত ৩ মাস পূর্বে থেকে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকায় দুঃসাহসীক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যেই ফাঁড়ি এলাকা নওহাটামোড় (চৌমাশিয়া) বাজার, বটতলি বাজার ও পিড়া বাজারে একের পর এক কিটনাশকের ও মুদিখানা দোকানের সাটারিং ঝাপের তালা ভেঙ্গে দুঃসাহসীকভাবে চুরি সংঘঠিত হয়েছে , আর সর্বশেষ এ গরু চুরির ঘটনা ও ঘটলো।

এ গরু চুরির ঘটনাটি মহাদেবপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ্য প্রবীর কুমার মন্ডল এর ভাগ্না গৌতম কুমার মাষ্টার।

এব্যাপারে স্থানিয় নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হুমায়ন এর বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের কাছে থেকেই গরু চুরি ঘটনার তথ্য নিয়ে বলেন, বিষয়টি দেখা হচ্ছে।

স/এষ্