নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিনগর রাস্তায় ব্র্যাক অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নজরুল ইসলাম উপজেলার মিনা বাজার এলাকার মোস্তাকিমের ছেলে এবং পুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানা যায়, শিক্ষক নজরুল ইসলাম দুপুর ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে সরাইগাছি যাচ্ছিলেন।
পথিমধ্যে কালিনগর ব্র্যাক অফিসের সামনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। গুরত্বর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
স/এষ্

