ঢাকাশুক্রবার , ২৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পর্তুগালে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের ইফতার মাহফিল

admin
মে ২৪, ২০১৯ ৩:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

লিসবন পর্তুগাল থেকে মো: এনামুল হক : পর্তুগালের লিসবনে বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মে বুধবার লিসবনের রেই দি ইন্ডিয়া রেস্টুরেন্টে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বিকাল আটটা থেকে দলে দলে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হতে থাকেন।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং মনজুরুল হোসেন জিন্নাহর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ। তিনি আগত মেহমানদের ইফতার মাহফিলে এসে আয়োজনকে সার্থক করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ও সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন। এ সময় রাষ্ট্রদূত সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।

এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচীব হাসান আবদুল্লাহ তৌহিদ, সংগঠনের উপদেষ্টা সিদ্দীকুর রহমান, সহ সভাপতি মিজানুর রহমান মাসুদ, মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ সাধারণ সম্পাদক তবারক হোসেন তপু, রনি মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ভুইয়া, আল মাসুদ সুমন, রাজীব আল মামুন মোহন, মাহবুব আলম, নাঈম হাসান পাবেল, ফুহাদ হোসেন, শফি উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মনির হোসেন, শেলী আহমেদ প্রমুখ।

অতিথিদের মধ্যে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব লেহাজ উদ্দিন, শিশুসাহিত্যিক ও ছড়াকার মোরশেদ কমল, শাহ জাহান মিয়া, কাজী ইমদাদ মিয়া, আবদুর রাজ্জাক, এ.কে রাকীব, কবি সরদার আহমেদ রায়হান, মোঃ রাসেল, ইমরান হোসেন, মিজানুর রহমান, মোঃ সম্রাট, শাহীন সাঈদ, জিল্লু রহমান, নোমান লস্কর, জাহিদ কায়সার, আমজাদ হোসেন, রনি হোসাইন সহ লিসবনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

বিশ্ব মুসলিম ও সারা বিশ্বে বৃহত্তর নোয়াখালীবাসীর শান্তি কামনার মধ্য দিয়ে পর্তুগাল গ্রেটার নোয়াখালী এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মোঃ হাসন মিয়া।

স/এষ্