ঢাকাবুধবার , ২২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান ক্রয়

admin
মে ২২, ২০১৯ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষে নওগাঁর আত্রাই উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো সংগ্রহ ২০১৮-২০১৯ মৌসুমে অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৬১৭ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ক্রয়ের হোয়াটস অ্যাপের মাধ্যমে শুভ উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম ১০ জন প্রান্তিক কৃষকের নিকট হতে ১০ মেট্রিকটন ধান ক্রয় করেন। এর আগে তিনি প্রকৃত কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, আত্রাই থানা ওসি মো. মোবারক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. আক্কাছ আলী প্রমুখ।

স/এষ্