ঢাকাবুধবার , ২২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহের মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin
মে ২২, ২০১৯ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া এলাকা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।

মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইয়াছিন আলী জানান, সকালে ডাকাতিয়া এলাকা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

তবে স্থানীয়রা বলছে, শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী।

স/এষ্