ঢাকামঙ্গলবার , ২১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

admin
মে ২১, ২০১৯ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

লিসবন পর্তুগাল থেকে মো: এনামুল হক : বহুবছর ধরে বাংলাদেশের সামাজ, সংস্কৃতির চিত্র পর্তুগালের জনগণের কাছে তুলে ধরছে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশন (পিবিএএফ)।

সংগঠনটি পর্তুগালের জাতীয় দিবস সমূহে অংশগ্রহনসহ পর্তুগাল ও প্রবাসীদের মাঝে সংগঠনের বিভিন্ন কাজে ব্যাপক পরিচিত রয়েছে। গত ১৯ মে পর্তুগাল ও প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশন।

সবার উপস্থিতিতে ঝাকজমক ভাবে লিসবনের রেই দ্যা ইন্ডিয়া রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি কমিনিটি ব্যক্তিত্ব সংগঠনের সভাপতি রানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিল শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোওয়াত করেন কোরআনে হাফেজ মানজিল মোরশেদ দিগন্ত।

প্রধান অতিথি ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিসবন মিউনিপ্যালিটি পার্লামেন্টের গ্রুপ লিডার জোসে লেইতাও, লিসবন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রফেসর রুই পিরেস, প্রফেসর জোসে মাপ্রিল, প্রফেসর রাকেল কারভাইলাস, তেরেসা কোস্টা, লিসবন সলিডারিটি ইমিগ্রান্টের প্রেসিডেন্ট তিমোতেও মাসেদো ও লিসবনের মূলধারার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সংগঠনের প্রধান সমন্বয়ক লস্কর নোমানের, ভাইস প্রেসিডেন্ট শাহিন সাইদের, সম্পাদক মণ্ডলীর সদস্য সরদার আহমেদ রায়হান, তানভীর রনি, জিয়াউর রহমান নিপু, ইউসুফ মিয়া, তানভীর জনী, বৃহওর নোয়াখালী অ্যাসোসিয়েশন, কুমিল্লা ব্যবসায়ী সংগঠন, পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমী, বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান অব পর্তুগাল, লিকা একাডেমী, বিশ্ব সুন্নী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পর্তুগাল কমিউনিটির নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশে, প্রবাসের সকলের শান্তি কামনাসহ মুসলিম বিশ্বে শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী সেন্টারের দ্বিতীয় খতিব মাওঃ মোঃ হাসান মিয়া।

স/এষ্