ঢাকারবিবার , ১৯ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার গট্টি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

admin
মে ১৯, ২০১৯ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ৩নং গট্টি ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ গট্টি কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার।

আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগম, ঝর্না বেগম, হোসনেআরা বেগম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ শেখ, বকুল মাতুব্বার, কবির হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত বাজেট সভায় ইউনিয়নে ২ কোটি ৫৯ লক্ষ ৯ হাজার ৬ শত ৬৭ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহিদ হোসেন।

স/এষ্