ঢাকাশনিবার , ১৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে ২০টি বাড়ি ভাংচুর

admin
মে ১৮, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রপের সংঘর্ষে, নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১১ টার দিকে সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই রাতে ইউনিয়নের পরানপুর, শীতারামপুর ও কান্দড়া গ্রামে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। সেসময় ও কমপক্ষে ২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অরিক্তিত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স/এষ্