পর্তুগাল থেকে মো: এনামুল হক : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ইফতার মাহফিল করেছেন প্রবাসী বাংলাদেশিরা।তারই ধারাবাহিকতায় গত ১৭ মে শুক্রবার পর্তুগালের লিসবনে প্রবাসীদের নিয়ে রেই দি ইন্ডিয়া রেষ্টুরেন্টে “বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার অফ পর্তুগাল” ইফতার মাহফিল আয়োজন করেন।
অনুষ্ঠানটি তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিজানুর রহমান খাঁনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়।লিসবনে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে ইফতার মাহফিলে যোগ দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনের বাংলাদেশি অধ্যূষিত সান্তা মারিয়া মাইওরের কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন। তিনি সকল বাংলাদেশীদের একসাথে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন লিসবন মাতৃমমনিজ জামে মসজিদের পেশ ইমাম ইব্রাহিম মোল্লা।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সাংবাদিক রনি মোহাম্মদ ও মো:রাসেল আহমেদ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি মোর্শেদ কমল, শাহিন সাঈদ, সহ সভাপতি মো: রাসেল আহম্মেদ, লস্কর নোমান, মো: মহিউদ্দীন সুমন, মো: জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম হাসিব, আবু নাঈম মু শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাজীব আল মামুন মোহন, তথ্য ও গবেষনা সম্পাদক কামাল হোসেন জালাল, আন্তর্জাতিক সম্পাদক আবদুর রহিম, রাসেল আহমেদ, এ্যাড: জাকির হামিদ, আমিরুল ইসলাম(মেম্বার), মঈন উদ্দীন আহম্মেদ, শাকিল আহম্মেদ রুবেল আহমেদ মো: আব্দুল্লাহ ও মুমিন ইসলাম প্রমূখ।
স/এষ্

