ঢাকাশনিবার , ১৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ওয়াপদার কাটা গাছ জব্দ করেছে প্রশাসন

admin
মে ১৮, ২০১৯ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদার) জায়গার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে।

প্রশাসনের লোকের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গাছ ফেলে পালিয়ে যায়। গাছগুলো জব্দ করেছে প্রশাসন।
স্থানীয়রা জানায়, উপজেলার বড়দিয়া থেকে লক্ষনদিয়া মাদ্রাসা যাওয়ার সড়কে কুমার নদীর পাড়ে ভাওয়াল কদমতলা বাজারের অপর পাশে পানি উন্নয়ন বোর্ড (ওযাপদার) জায়গায় প্রায় ১৫ হাজার টাকা মূল্যে দুটি রেন্ডি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে, ভাওয়াল গ্রামের কয়েকজন লোক মিলে শুক্রবার (১৭মে) সকাল ৭ টা থেকে এ গাছ কাটে। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করানো হলে প্রশাসনের লোকের উপস্থিতি টের পেয়ে তারা গাছ ফেলে পালিয়ে যায়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বলেন,খবর পেয়ে অফিসের লোক পাঠিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে। যারা গাছ কটেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্