রাশিয়ায় ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে লাল সংকেত জারি করা হয়েছে। ছবিটির গল্প একজন ব্যক্তি নিজেকে কিভাবে সমকামী হিসেবে আবিষ্কার করবেন, সেই নিয়ে। আর তাতেই কাঁচি চালাল সেন্সর বোর্ড। এই ছবিতে ওই সমকামী চরিত্রটির নাম জশ গ্যাডের লেফৌ।
সংস্কৃতি মন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কি আশ্বাস দিয়েছেন, যে সমকামীতা এখানে দেখানো হয়েছে তা কোনোভাবেই দেশের আইনবিরুদ্ধ হবে না। মন্ত্রী ভিটালি মিলোনভ ছবিটি মুক্তির আগে সরকারে পক্ষ থেকে একটি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন৷ সেখানে তিনি সমস্ত মন্ত্রীদের আহ্বান জানিয়েছেন ছবিটি দেখার জন্য৷ ছবিটি মুক্তির জন্য অনুমতি দেওয়া যাবে কিনা সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই স্ক্রিনিংয়ের পর৷
বিল কন্ডন পরিচালিত এ ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে এমা ওয়াটসন এবং ড্যান স্টিভেনসকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭মার্চ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে।
স/শা

