ঢাকাশুক্রবার , ১৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

admin
মে ১৭, ২০১৯ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৫) ও মিম খাতুন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির খেলা করছিল মিম ও ফাতেমা। সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

স/এষ্