নওগাঁ প্রতিনিধি : পঞ্চগড়-ঢাকা রুটে নতুন হিমালয় আন্তনগর ট্রেনের সান্তাহার জংশনে যাত্রা বিরতির দাবীতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বিবিন্ন সংগঠন।
আজ বৃহস্পতিবার দুপুরে সান্তাহার রেল ষ্টেশন চত্বওে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন। সর্বদলীয় নেতৃবৃন্দদের নিয়ে গঠিত নতুন হিমালয় আন্তনগর ট্রেনের সান্তাহারে যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির ব্যান্যারে কর্মসূচীর আয়োজন করা হয়।
এই কমিটির আহবায়ক সাবেক এমপি কছিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে কমিটির যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা, আদমদিঘী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান পিন্টু, সান্তাহার পেীরসভার সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জারজিস আলম রতন, নওগাঁ একুশে পরিষদের আজিজ সাহা, সাংবাদিক খায়রুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন- সান্তাহার জংশন উত্তরাঞ্চলের বিশেষ করে বগুড়া-নওগাঁর ব্যবসা-ব্যানিজ্যসহ সব কিছুর সাথেই অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ও গুরুত্ব বহন করে। তাই এ রুটে চলাচলকারী প্রতিটি ট্রেনের যাত্রা বিরতি রয়েছে সান্তাহারে। নতুন ট্রেনটির যাত্রা বিরতি না থাকলে বড় একটি জনগোষ্টি রেল সেবা থেকে বঞ্চিত হবে। ব্যবসা বানিজ্য সম্প্রসারন ও বাধাগ্রস্ত হবে । তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সান্তাহারে যাত্রা বিরতির ঘোষনা ও কার্যকর পদক্ষেপের আহবান জানান আন্দোলনকারীরা।
দাবি আদায়ে আন্দোলনকারীরা মানববন্ধনে পরবর্তী অবরোধসহ ৪ দিনের বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে,১৭মে গণ স্বাক্ষর,১৮মে সান্তাহার রেলষ্টেশনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ধর্মঘট,১৯ মে দ্রুতযান আন্ত:মগর ট্রেন অবরোধ এবং ২০ মে সান্তাহার রেলষ্টেশনে সকাল-সন্ধ্যা সকল ট্রেন অবরোধ।
উল্লেখ্য ২৬ মে থেকে পঞ্চগড়-ঢাকা রুটে হিমারয় এক্রপ্রেস নতুন ট্রেনটি চলাচলের উদ্বোধন করার কথা রয়েছে।
স/এষ্

