ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
মে ১৬, ২০১৯ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

চমক প্রতিবেদক : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত গতকাল ১৫ই মে বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এড: মো. নাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদারের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মানিত আইন সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের এপিএস, বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপকমিটির কার্যনির্বাহী সদস্য, সুপ্রীম কোর্টের আইনজীবী এড: জুয়েল আহমেদ, বাংলাদেশ ল’ ক্লাবের সম্মানিত চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপদেষ্টা এড: আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপদেষ্টা মফিজুর রহমান মিজু, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এড: মনির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম খালিদ বিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক এম সাচ্ছু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া রাসেল সহ বিভিন্ন ল’ কলেজ ও ইউনিভার্সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।