ঢাকাবুধবার , ১৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

admin
মে ১৫, ২০১৯ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মাংস ব্যাবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী আঃ খালেক গাজী ও আবুল কালাম গাজীকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা ও পোল্ট্রি ব্যবসায়ী শেখ মনিরুল ইসলাম ও মো: খায়রুল আলম(খোকা)কে ২ হাজার টাকা করে ৪ হাজারসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও পাইকগাছা থানা পুলিশের সদস্যরা।

স/এষ্