ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে কার্পেটিং রাস্তার বেহাল দশা

admin
মে ১৪, ২০১৯ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হােসেন  মিলু  বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে পাকা সড়কের কার্পেটিং এর কুচিপাথর উঠে গিয়ে বলের মত ঘুরছে পুরু সড়কে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বহীনতার কারনে সড়কের নির্মান কাজ নিম্নমান হওয়ায় নব নির্মিত সড়ক সহ বিভিন্ন সড়কের বেহাল অবস্থা দেখা দিয়েছে। এলাকাবাসী জানায় উপজেলার গোরশাহী থেকে ছোট কাবলা পর্যন্ত প্রায় ৫ কিলো: সড়ক প্রায় ৫ বছর পূর্বে নির্মান করা হয়।
নির্মান কাজ চলমান অবস্থায় কাজেরমান নিম্নমানের হওয়ায় গ্রামবাসী বাঁধা প্রদান করে। বাধা উপেক্ষা করে কাজ সম্পন্ন করায় ২/৩ মাসের মধ্যে পুরু সড়কের কার্পেটিং ওঠে যায় এবং কুচি পাথর পুরু সড়কে বলের মত ঘুরছে। গোরশাহী গ্রামের আমিনুল ইসলাম, আবু মোত্তালেব ও আলতাব হোসেন বলেন কাজের নিম্নমান দেখে স্থানীয় লোকজন বাঁধা প্রদান করে।
পরবর্তীতে ঠিকাদার কাপের্টি এর উপর পুনরায় তেল ছিটিয়ে চলে যায় এবং গ্রামবাসীকে বলে যান কারো কিছু করার থাকলে করেন। তার ২/৩ মাসের মধ্যে পুরু সড়কের কাপেটিং উঠে যায়। গ্রামবাসী আরো জানায় কাপের্টি উঠে যাওয়ায় সড়কের দুপার্শ্বে মাঠে কৃষি কাজ করার সময় জনগনকে চরম দূর্ভোগ পোহাতে হয়। খালি পায়ে হাটতে গেলে পা কেটে যায় পাথর লেগে। গ্রামবাসী  আরও ১টি রাস্তার বাস্তব চিত্র দেখালেন। আখিট্টি থেকে গোরশাহী পর্যন্ত নব নির্মিত পাকা সড়কের গোরশাহী ব্রীজের নিকট সড়কের দু’পার্শ্বে প্রায় ৩০ হাতের মত জায়গা নির্মানের ১০ দিনের মধ্যে ভেংগে পড়েছে।
এছাড়া ২ বছর পূর্বে দ্বীপগঞ্জ পারসোমবাড়ী সড়কের কাশিমালা রাঙামাটি পাড়ায় দেড় কিলো সড়ক নির্মান করা হয়। সড়কটি নির্মানের ৩ মাসের মধ্যেই বিধ্বস্ত হয়ে পড়ে। কেয়ার মোড় থেকে বালুভরা হাট পর্যন্ত ৫/৬ কিলো সড়কের দু’পার্শ্বে ১ ফিট করে প্রশস্ত করা হয়। দুএক মাসের মধ্যেই সে প্রশস্থ সড়ক দুপার্শ্বেই গর্তের সৃষ্টি হয়।
ঐতিহাসিক পাহাড়পুর খোজাগাড়ী সড়কের নির্মান কাজের ভূমিকা জানালেন খোজাগাড়ী গ্রামের এক গৃহবধু লুৎফা বেগমসহ ঐ গ্রামের জবায়দুল ও আবুল হোসেন বলেন খোজাগাড়ী সড়ক ১ বছর পূর্বে নির্মাণ করা হয়। ন্নিমানের কাজ দেখে গ্রামবাসী প্রতিবাদ জানালে অফিসের লোকজন গ্রামবাসীকে তোয়াক্কা করলেন না।
অফিসের লোকজন  গ্রামবাসীদের পাল্টা প্রশ্ন করে বলেন আপনারা কি ইঞ্জিনিয়ার। প্রতিবাদ করে কোন ফল হলো না। কাজ শেষ করে চলে যাওয়ার ১০ দিনের মধ্যে পুরু সকের দু পার্শ্বে ভেংগে পড়ে। আর সাংবাদিকরা লেখা লেখি করলো অনেক অফিসার দেখার জন্য আসলো কোন পরিবর্তন হলো না। নিতিমালা অনুসারে প্রতিটি সড়ক নির্মানের পর ১ বছরের মধ্যে বিধ্বস্ত হলে তা সংস্কার করে দিয়ে জামানতের টাকা উত্তোলন করতে হবে।
বর্তমান উপজেলা প্রকৌশলী নিতিমালা তোয়াক্কা করে না। যার জন্য ১ বছরের মধ্যে সড়ক বিধ্বস্ত হলে সংস্কার না করেই জামানতের টাকা উত্তোলন করা হয়। ১ বছরের মধ্যে সড়ক নষ্ট হলে সংস্কার না করে কেন ঠিকাদারকে জামানত ফেরৎ দেওয়া হয় এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান এর সংগে মোবাইল ফোনে এক সংবাদকর্মী জানতে চাইলে তিনি এর সদুত্তর না দিয়ে বলেন এ সড়কগুলির মেয়াদ পার হয়ে গেছে এগুলো পূনরায় সংস্কার করতে হবে।
১০-১২ দিন পূর্বে নব নির্মিত আখিট্টি গোরশাহী সড়ক ব্রীজের নিকট সড়কের দু’পাশে ভেংগে পড়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান সড়কটি কয়েকদিন পূর্বে নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। না জেনে শুনে প্রশ্ন করবেন না।
স/এষ্