ঢাকাসোমবার , ১৩ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাতক্ষীরায় হত্যা মামলায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

admin
মে ১৩, ২০১৯ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের মোনায়েম গাইন হত্যার ঘটনায় প্রকৃত আসামীদের নামে মামলা না দিয়ে নজরুল গাইন তার ব্যক্তিগত প্রতিপক্ষদের আসামী করে মামলা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে চম্পাফুল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের ৪০ দিনের কর্মসুচির আওতাধীন শ্রমিকদের নিয়ে আসার অভিযোগ রয়েছে।

আশাশুনি উপজেলার বাটরা গ্রামের আজিবর রহমান, সোহেলউদ্দিন, গোদাড়া গ্রামের আবু ছালেক, সোহেলসহ কয়েকজন জানান, ২০০১ সালে শহীদুল ইসলাম গাইন ও নজরুল ইসলাম গাইনসহ কয়েকজন গোদাড়া গ্রামের আব্দুল খালেক, বালিয়াপুর গ্রামের খোদা বক্স সরদারসহ বালিয়াপুর মৌজার সিএস ৩৭৫সহ তিনটি খতিয়ানের হাল ৯৭ ও ১৪১সহ ৪২টি দাগ ২১.০৪ শতক জমি কিনে দলিল অনুযায়ি দখল না পাওয়া, রেকর্ড ও নামপত্তন করতে না পারায় বালিয়াপুর গ্রামের হামজউদ্দিন ও হাকিমসহ তাদের পাঁচ ভাইয়ের জমি জবরদখল করা শুরু করেন। এ ঘটনায় হাকিম বাদি হয়ে আশাশুনি সহকারি জজ আদালতে মামলা করে স্থানী নিষেধাজ্ঞা পান। পরবর্তীতে যাহা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বহাল থাকে।

এ নিয়ে থানায় ও গ্রামে কয়েকবার বসাবসি হলেও সিদ্ধান্ত মানেননি নজরল গাইন ও তাদের শরীকরা। ২০০৮ সালে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম মীমাংসা করে দিলেও নিজদের সিদ্ধান্ত বহালে থাকেন গাইন পরিবারের সদস্যরা।

তারা আরো জানান, শক্তিতে না পেরে হামিজউদ্দিন ও হাকিমসহ তাদের পাঁচ ভাইয়ের সান্তানরা আড়াই মাস আগে শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল কবীর লিটন ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমানকে ১৪ বিঘা জমি একসনা ইজারা দেন। সে অনুযায়ি মোনায়েম সানা ও তাদের লোকজন ওই জমি ৩০ এপ্রিল রাতে দখল নেন।

পহেলা এপ্রিল ভাড়াটিয়া সন্যাসীদের নিয়ে দখলদারদের উচ্ছেদ করতে যেয়ে লেতাখালি বিলে আব্দুল জলিলের ঘেরে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মোনায়েম গাইনকে। নিহতের স্ত্রী মরিয়ম বেগম ওরফে খুকুমনি বাড়িতে না থাকার সুযোগে তড়িঘড়ি করে রহুল আমিনকে বাদি করে ১৯ জনের নামে মামলা দেন নজরুল গাইন। মোনায়েম হত্যার সঙ্গে জড়িত না থাকলেও নজরুল গাইনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ আছে এমন লোকজনদের (রণজিৎ বিশ্বাস, রমেশ বিশ্বাস) আসামী শ্রেণীভুক্ত করা হয়েছে।

নজরুল গাইনের ডাকে সাড়া না দেওয়ায় চেয়ারম্যান মোজামকে ম্যানেজ করে ১ ও ২ নং ওয়ার্ডের ৪০দিনের কর্মসুচির আওতার কমপক্ষে ১০০ জন শ্রমিককে রবিবারের মানববন্ধন কর্মসুচিতে আনা হয়েছে। মানববন্ধন কর্মসুচিতে অংশ নেওয়া ফরিদা খাতুন, আসমা, শাহানারাসহ কয়েকজন জানান, তারা ৪০ দিনের কর্মসুচিতে কাজ করলেও চেয়ারম্যান ও মেম্বার সাহেবরা তাদেরকে দিয়ে বাড়ি ঘর পরিস্কারের কাজ করালেও তাদের কিছু বলার থাকে না। কারণ যে কোন মুহুর্তে তাদের কাজ চলে যেতে পারে।

নিহত মোনায়েম গাইনের স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, তিনি তার স্বামীর হত্যাকারিদের শাস্তি চান। কিন্তু হত্যাকাণ্ডে যেসব ভাড়াটিয়া সন্যাসীরা ছিলো তাদেরকে আসামী না করে অনেক নিরীহ ব্যক্তিকে নজরুল গাইনের নির্দেশে আসামী করা হয়েছে মর্মে তিনি জেনেছেন।

তাছাড়া হামলারস্থান লতাখালি জলিলের চিংড়ি ঘের হলেও মামলায় খড়ের চক দেখানো সঠিক হয়নি। ঘটনাস্থল ভুলের কারণে মামলার কার্যক্রম মুখ থুবড়ে পড়লে দায় কে নেবেন? তাছাড়া আসামীদের মধ্যে কয়েকজন জামিনে আছেন, কয়েকজন রয়েছে জেল হাজতে। অন্যরা পলাতক।

সেক্ষেত্রে মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়ে সুফল পাওয়ার সুযোগ নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন জানান, মামলার তদন্ত চলছে তাই কারা দোষী আর কারা নির্দোষ তা এই মুহুর্তে বলা যাবেনা।

স/এষ্