ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঈদে মিলছে ৯ দিনের ছুটি, যদি…

admin
মে ১২, ২০১৯ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

চমক ডেস্ক : এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি হবে বেশ লম্বা। এক দিন কর্মদিবসের ছুটি পেলেই ছুটির তালিকা ৯ দিনে গড়াবে।

ঈদের ছুটির আগে ও পরে দুই দিন করে চার দিন সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটি ব্যতিত একটি মাত্র কর্মদিবস থাকলেও তা ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে।

২৯টি রোজা হলে আগামী ৫ জুন ঈদ হবে। আর ৩০টি রোজা হলে ঈদ হবে ৬ জুন। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ৩ জুন সোমবার অফিস খোলা। অন্যদিকে ৬ জুন ঈদ হলে ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।

স/এষ্