ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে সমন্বয় পরিবারের ইফতার ও দোয়া মাহফিল

admin
মে ১২, ২০১৯ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমন্বয় পরিবার, নাগেশ্বরী শাখার উদ্যোগে আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘অসহায়দের পাশে দাঁড়াই, সবার মুখে হাসি ফোটাই’ এই স্লোগান নিয়ে ১২ মে ৬ রমজান রোববার নাগেশ্বরী সরকারি কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজ মসজিদের খতিবের সভাপতিত্বে এসময় আলোচনাসভায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজা, সমন্বয় পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা উপ-সহকারী মৎস্য অফিসার সাদিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়।

স/এষ্