ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় আটক ১৯

admin
মে ১২, ২০১৯ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার আসামি ৩ জন ও ২ মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে। এসময় ২১ পিচ ইয়াবা ও ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২ জন, কলারোয়া থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৫ জনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।