দেশের ১৪ উপজেলা ও চার পৌরসভায় সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে তিনটি উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুরে সাধারণ নির্বাচন এবং কুড়িগ্রামের সদর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লা আদর্শ সদর, নাটোরের বড়াইগ্রাম, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে, কুমিল্লার সদর দক্ষিণ ও পাবনার ঈশ্বরদীতে মহিলা ভাইস চেয়ারম্যান, কুমিল্লার চৌদ্দগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স/শা

