ঢাকারবিবার , ১২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভাদিয়ালী সীমান্ত থেকে মটরসাইকেলসহ ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

admin
মে ১২, ২০১৯ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ভাদিয়ালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ঝাউডাঙ্গা স্পেশাল ক্যাম্পের বিজিবি’র সদস্যরা মটরসাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার করেছে।

শুক্রবার (১০ ই মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ভাদিয়ালী রাজ্জাকের মোড় এলাকা থেকে এ মটরসাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঝাউডাঙ্গা স্পেশাল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুর রাজ্জাক জানান, তার নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টহলরত অবস্থায় ওই মোড় এলাকায় একদল মাদক পাচারকারীকে তাড়া করেন।

বিজিবি’র তাড়া খেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবহার কাজে হিরোহোন্ডা মটরসাইকেল ও বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মটরসাইকেল ও ফেন্সিডিল ওই রাতেই কলারোয়া থানায় মামলা দায়ের করে সোপার্দ করে বিজিবি। তবে মটরসাইকেল ও মাদক উদ্ধারের সময় বিজিবি কোন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি।

স/এষ্