আজিজুল শেখ বলেন তার ছেলে ইটভাটা শ্রমিক। কালিগঞ্জের কুশলিয়ায় একটি ভাড়া বাড়িতে সে থাকে। সে কোনো অপরাধী লোক নয়। তবে শ্যামনগরে তার বিরুদ্ধে বন আইন একটি মামলা আছে। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কয়েকদিন আগে।
তিনি জানান গত মঙ্গলবার রাত ১২ টার দিকে একটি মাইক্রোতে সাদা পোশাকধারী কয়েকজন লঝক তার ছেলের বাড়ি আসে। তারা তাকে বাইরে আসতে বলে। ঘরের বাইরে আসা মাত্র তাকে আটক করে সাদা পোশাকধারীরা। তিনি জানান পুত্রবধূ পলি বেগম এতে বাধা দিতেই তারা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর পর থেকে হাসান শেখের আর খোঁজ মেলেনি। এ ব্যাপারে পলি বেগম কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন । নম্বর ৪২৪।
বৃদ্ধ আজিজুল শেখ বলেন তার ছেলে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নয়। সে কোনো দলও করে না। তারপরেও আইনের দৃষ্টিতে সে কোনো অপরাধের সাথে জড়িত হয়ে থাকলে তার বিচার চাই। কিন্তু সে কোথায় আছে তা আমাকে জানতে হবে।
তিনি বলেন আমার একমাত্র ছেলের মুক্তি চাই। অপরাধী হলে আমিই তাকে পুলিশের হাতে তুল তুলে দিবো। তিনি এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।
স/এষ্

