মমিনুল হক : ভাল রান করেও নিজেদের অভিজ্ঞতা না থাকায় ৫ উইকেটে হেরেছে আয়ারল্যান্ড। স্যামুয়েল্স এব্রেজ এর ১৪৫ রানের ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের জয় তুলে নেয়। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় এখন ক্যারিবীয়রা সবার শীর্ষে।
আয়ারল্যান্ডের দেওয়া ৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের পক্ষে গ্রাবরিল ২ টি উইকেট পান।
এর আগে, ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে বালবারনির সেঞ্চুরি আর স্টারলিং-ও ব্রাইনের অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৮ রানের বিশাল টার্গেট দেয় আয়ারল্যান্ড।
ডাবরলিনের ম্যালাহাইডে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন পল স্টারলিং ও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শতক হাকানো ম্যাককলাম। তবে ব্যর্থ হয়েছিলেন আজ।
দলীয় ১৯ রানেই ফিরে যান তিনি। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে দারুন জুটি গড়েন স্টারলিং ও বালবারনি। দুজনেই তুলে নেন অর্ধশতক। এগুতে থাকেন শতকের দিকে।
কিন্তু দলীয় ১৬৫ রানে ১৪৫ রানের দারুন জুটির পর ব্যাক্তিগত ৭৭ রানে ফিরে যান স্টারলিং। তবে সেঞ্চুরি করতে ভুল করেননি বালবারনি।
তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১২৪ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১৩৫ রান করে ফেরেন বালবারনি। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলে ৩৭ বলে অর্ধশতক করেন ও ব্রাইন। ৪০ বলে ৬৩ রান করে বিদায় নেন তিনি। এছাড়াও মার্ক এডায়ার করেন ২৫(১৩) রান।
তাতেই ৫ উইকেট হেরে ৩২৭ রানে পুজি পায় আয়ারল্যান্ড।উইন্ডিজের হয়ে গাবরাইল ২ টি, ও কার্টার, হোল্ডার, কটট্রেল ১ টি করে উইকেট নেন।
আগামী ১৩ মে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
স/এষ্

