ঢাকাশনিবার , ১১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের সর্বত্র রোহিঙ্গা শিশু পাচারকারী আতঙ্কে ব্যাপক নজরদারি প্রশাসনের

admin
মে ১১, ২০১৯ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর) : যশোর জেলার সর্বত্র জুড়ে গত কয়েক দিন ধরে শিশু পাচারকারী আতঙ্কে তোলপাড় সৃষ্টি হয়েছে। শিশু পাচারকারী সহ হাতেনাতে ধরা পড়েছে বেশ কিছু নারী ও পুরুষ। ধরা পড়া নারী ও পুরুষের মধ্যে অনেকেই মায়ানমার থেকে আগত রোহিঙ্গা বলে সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে ।

যশোর জেলার শার্শা, বেনাপোল, ঝিকরগাছা, মনিরামপুর সহ পুরো জেলা জুড়ে ছেলে ধরা শিশু পাচারকারী আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে অভিভাবক মহলে চলছে এক চাপা উত্তেজনা ও আতঙ্ক। ঝিকরগাছা উপজেলার এমপি নাসির উদ্দিন শার্শা থানার ও ঝিকরগাছা থানার ওসিদের এ বিষয়ে বিশেষ ভাবে নজর রাখতে অনুরোধ করেন । বিষয়টি কেউ কেউ গুজব বলে উড়িয়ে দিলেও বাস্তবে তা এখন ভয়াবহতায় রুপ নিয়েছে।

সরেজমিনে বিভিন্ন এলাকার তথ্য মতে জানা যায়, যশোরের বিভিন্ন উপজেলাতে রোহিঙ্গা নারী-পুরুষ বিভিন্ন ছদ্মবেশে গ্রামীন পল্লীতে প্রবেশ করে বিভিন্ন খাবার, দড়ি এবং অজ্ঞান করা বা চেতনা নাশক প্রে ব্যবহার করে বিভিন্ন বয়সী শিশুদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ধরা পড়লে কারো কারো পিটিয়ে ছেড়ে দিচ্ছে আবার কারো কারো পিটিয়ে আটকে রেখে পুলিশের কাছে হন্তান্তর করা হচ্ছে।

যশোরের শার্শা উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার একই দিনে পরপর দুই রোহিঙ্গা নারী পুরুষকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে এলাকার মানুষের মাঝে। ছোট ছোট কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে এক চরম উত্তেজনা। ছোট ছোট শিশু সহ সব শ্রেণির মানুষের মাঝে এখন একটাই আলোচনা রোহিঙ্গা নারী-পুরুষ ছেলে ধরা শিশু পাচারকারী বিষয় নিয়ে।

কিছু কিছু অভিভাবকের সাথে এ বিষয়ে কথা বললে তারা বলেন আমরা খুবই উদ্বিগ্ন ও চিন্তিত,বাচ্চাদের সবসময় নজরদারিতে রাখতে হচ্ছে। এভাবে কত সময় পাহারা দিয়ে রাখবো, একা একা ছাড়তে ভয় পাচ্ছি। তারা এ ব্যাপারে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। পাশাপাশি সর্বত্র যেন মাইকিং এর ব্যবস্থা করে জনগনকে সচেতন করা হয়।

শার্শা থানা পুলিশের এসআই হাসান আলীর হাতে রোহিঙ্গা এক ব্যক্তিকে তুলে দেয়ার সময় এ বিষয়ে তিনি বলেন, শিশু পাচার বা ছেলে ধরা আতঙ্ক পুরো যশোর জেলায় ছড়িয়ে পড়েছে তাই সকলকে সচেতন হতে হবে সজাগ থাকতে হবে। কোনো অপরিচিত নারী বা পুরুষকে দেখলে যেন তৎক্ষণাৎভাবে পুলিশের কাছে জানানো হয় সে বিষয়ে তিনি জোর দাবি জানান।

স/এষ্