মাগুরা প্রতিনিধিঃ
“সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে এসব কর্মসূচী পালিত হয়। এ উপলক্ষে জেলা পরিষদসহ জেলার বাকি ৩ টি উপজেলাতেও জাতীয় পাট দিবসের র্যালি বের হয়।
মহম্মদপুরের র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কৃষি আফিসার মোঃ আতিকুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহম্মদপুর প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহেরা জেসমিন প্রমূখ।
স/শা

