ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অস্ত্র গুলিসহ পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য আজিজুল গ্রেফতার

admin
মার্চ ৬, ২০১৭ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ একটি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য আজিজুল হক (৫০) কে গ্রেফতার করেছে। সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলার গাজীরবাজার তেগুরিহুদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হরিণাকু- উপজেলার কেষ্টপুর গ্রামের মৃত আব্দুর রহমান ম-লের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, সন্ত্রাসী আজিজুল হক গাজীর বাজারে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখানে যেয়ে জানতে তারা জানতে পারেন ওই সন্ত্রাসী তেগুরিহুদা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। সেখান থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, সন্ত্রাসী আজিজুল হক পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ইতোপূর্বে ৯ টি হত্যা মামলাসহ ডাাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তিনি আজিজুল হককে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে রওনা হয়েছেন। বিস্তারিত পরে জানাযাবে।

স/শা