হারুন-অর-রশীদ,ফরিদপুর ।। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করা হয়েছে। বুধবার (৮ মে) বিকাল ৫ টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা,শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, শিক্ষক আলমগীর হোসেন, মোঃ মহিবুল্লাহ প্রমূখ।
স/এষ্

