ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পরে। তাদের গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়।
অপরদিকে বিকেলে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় উল্লাস নামের ৯ম শ্রেনীর এক ছাত্র নিহত হয়।

