গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের অংশ গ্রহন না করেও স্বাধীনতার প্রায় ৪৬ বছর পরে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তঃর্ভক্ত করে মুক্তিযোদ্ধা কোটায় ২ মেয়েকে সরকারী চাকুরি আর এক ছেলেকে ঢাকা ভার্সিটিতে ভর্তিসহ নানাবিধ সুবিধা নিচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামের মৃত সাদত আলীর ছেলে হাফিজ উদ্দিন (৫৫)। এলাকায় বড় ছোট সবার মাঝে ভূয়া মুক্তিযোদ্ধা বা হঠাৎ মুক্তিযোদ্ধা বলে ব্যাপক পরিচিতি রয়েছে।
স্থানীয় আলহাজ্ব নুরুল ইাসলাম (৭৫) বলেন হাফিজ স্বাধীনতা যুদ্ধের সময় এলাকায় থেকে ছোট খাট ব্যবসা করতো। যুদ্ধ শুরু থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এলাকায় দেখিছি। ওই সময় হাফিজের ব্যবসার সাথী আঃ সালাম ও মোহাম্মদ আলী জানায়, স্বাধীনতা যুদ্ধের সময় হাফিজ উদ্দিন আমাদের সাথে আটার ব্যবসা করতো। বিভিন্ন স্থান থেকে আমরা এক সাথে আটা পাইকারী দরে কিনে এলাকায় বিক্রি করতাম। সে যুদ্ধে অংশ গ্রহন করেনি। স্বাধীনতার পরে শুনিনি সে মুক্তিযোদ্ধা। হঠাৎ করে স্বাধীনতার ৪৮ বছর পরে শুনতে পাই হাফিজ মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এরি সাথে শুনি তার ২ মেয়েকে মুক্তিযোদ্ধা কোটায় সরকারী চাকরি পেয়েছে। তার এক ছেলে ঢাকা ভার্সিটিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে।
এ ব্যাপারে হাফিজ আলীর সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে এবং কোন কথা বলতে রাজি হননি। অপর দিকে এ বিষয়ে গৌরীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ রহিম বলেন হাফিজ আলী তিনি কোথাও প্রশিক্ষন ও করেনি এবং সে যুদ্ধেও যায়নি,সে ভ’য়া মুক্তিযোদ্ধা ।
স/এষ্

