ঢাকাসোমবার , ৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ওমেগা ওয়াচ’ বুটিক এখন যমুনা ফিউচার পার্কে

admin
মে ৬, ২০১৯ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

মুসা আহম্মেদ: আন্তর্জা‌তিক মানসম্পন্ন হাতঘড়ি কোম্পানি ‘সাকো ওয়াচ কোম্পা‌নি’ যমুনা ফিউচার পার্কে ‘ওমেগা বুটিক’ নামে ব্র্যান্ড শপের উদ্বোধন করেছে। রোববার (৫ মে) সন্ধ্যায় ফিউচার পার্কের ডি জোনে এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ওমেগা কোম্পা‌নির ঘড়ির পাশাপাশি বুমে মার্সিয়ার, কার্টিয়ার, মন্ট ব্লাংক ও অন্যান্য ব্রান্ডের হাতঘড়িও থাকবে এই শপে।

জমকা‌লো এ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এই সরকার ব্যবসাবান্ধব। সরকার দেশের ব্যবসায়ীদের এগিয়ে নিতে নানা প্রণোদনাও দিচ্ছে। ঠিকমতো সরকারের রাজস্ব দিলেই সরকার সহায়তা করতে প্রস্তুত।’

এ সময় উপ‌স্থিত ছি‌লেন সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম। তি‌নি বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় ওমেগা, উন্নত দেশে প্রচলিত থাকলেও এখন বাংলাদেশে।’

এ সময় সাকো ওয়াচ কোম্পানির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘ সময় ধরেই আমরা এই ব্যবসা পরিচালনা করছি। সেই ধারাবাহিকতায় এবার যমুনা ফিউচার পার্কে নতুন এ শপের উদ্বোধন ক‌রে‌ছি। উন্নত মানের ও রুচিশীল পণ্য মানুষের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর।’

একন্তআলাপে তিনি বলেন, আমাদের তিন পুরুষের এই ব্যবসা সুনামের সাথে কালক্রমে চলে আসছে। বর্তমানে স্মার্ট ফোনের কারণে ঘড়ি থেকে ক্রেতারা দূরে সরে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান, ঘড়ি সব সময় ব্যক্তিত্বের পরিচয়। সময়ের সাথে আমাদের ঘড়ির চাহিদা বেড়েছে। আগামীতেও এই অগ্রযাত্রা অব্যহত থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা।

স/এষ্