ঢাকারবিবার , ৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নৈশ প্রহরী হারুন হত্যা মামলার প্রধান আসামী আও’মী নেতা সাইদুল আটক

admin
মার্চ ৫, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

♦ খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা বাজারের নৈশ প্রহরী হারুন সরদার হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামী মোঃ সাইদুল হাওলাদারকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে তিন টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিনয়কাঠি কলেজের সামনে থেকে হারুন হত্যা মামলার ১ নং এজাহারভুক্ত আসামী সাইদুলকে গেরেপ্তার করে পুলিশ। সাইদুল হাওলাদার স্থানীয় ব্যবসায়ী আঃ রব হাওলাদারের ছেলে সে বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক।

প্রসঙ্গত, গত ১৩/১২/২০১৬ ইং তারিখে রাত্র ১১ টা থেকে পরদিন ১৪ ডিসেম্বর ভোর ৬ টার মধ্যে যে কোন সময় এলাকার চিহ্নিত মাদক সম্রাট, জুয়ার আসর বসানোর অন্যতম নায়ক, এলাকায় আধিপত্য বিস্তারকারী যুবলীগ নেতা সাইদুলসহ এজাহারভুক্ত অন্যান্য ৫ জন আসামী রাত-দিন মানপাশা বাজারসহ আশ-পাশ এলাকায় তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। এ সমস্ত কার্যকলাপে বাঁধা হয়ে দাড়ায় নৈশ প্রহরী হারুন সরদার। পরে পরিকল্পনা অনুযায়ী মানপাশা বাজারের নৈশ প্রহরী হারুন সরদারকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচ্ষ্টো করে। অবশ্য প্রথমে ইউডি মামলা হলে এলাকাবাসী মানবন্ধনসহ বিভিন্নভাবে আন্দোলন করলে অতঃপর থানায় ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রুজু হয়। যার বাদী হলো সাহভাঙ্গল এলাকার মৃত. ওয়াজেদ আলী সরদারের ছেলে মোঃ মজিবর রহমান সরদার, যার নং-০৩ এবং জিআর ৬৩।

স্থানীয়রা জানান, হত্যা মামলার আসামী সাইদুল শাসক দলের যুবলীগের নেতা হওয়ায় মানপাশা বাজারে গড়ে তুলছে বিশাল সন্ত্রাসী বাহিনী যে বাহিনী সর্বনাশা মাদক ইয়াবাসহ গাঁজা বিকিকিনির সাথে জড়িত। তাদেরকে কেউ প্রতিরোধ করতে সাহস পাননি কারন তারা সরকারী দলের লোক। তাই এলাকায় সাইদুলসহ তার সহযোগীরা রাম রাজত্ব কায়েম করেছিল।

তদন্তকারী কর্মকর্তা এস আই সরোয়ার জানান, সাইদুল আটক হওয়ায় এলাকায় স্বস্থি বিরাজ করছে আর তার সহযোগীরা তার আটকের পর গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে আটককৃত সাইদুল তার স্ত্রী’র দায়ের করা মামলায় জেল খেটে ছিল। আটককৃত আসামী সাইদুলকে আদালতে প্রেরন করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

স/শা