ঢাকাসোমবার , ৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে যে কারণে হারল বাংলাদেশ

admin
মে ৬, ২০১৯ ২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানে হারল বাংরাদেশ ক্রিকেট দল। অধিনায়ক মাশরাফী, সৌম্য সরকার কিংবা মুস্তাফিজও খেলেন নি এই ম্যাচে। আইরিশ এ দলের ৮ উইকেট ৩০৭ রানের জবাবে মাত্র ২১৯ রানেই অলআউট সাকিব আল হাসানের দল।

ডাবলিনে ৩০৮ রানের টার্গেটে নেমে উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও লিটন দাসের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু দলের ৫৬ রানে এই দুজন প্যাভিলিয়নে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। তামিম ৩ চারে ৩৩ বলে ২১, আর লিটন ২ চার ও এক ছক্কায় ৩৯ বলে ২৬ করে আউট হন। তিনে নামা অধিনায়ক সাকিব বলের মতো ব্যাটেও সমান তালে খেলেছেন। টাইগারদের ইনিংসে একমাত্র তিনিই কেবল ফিফটি করেন। ৪৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৪ রান করেন সাকিব।

বাকিদের কেবল আসা-যাওয়ার মিছিল। মুশফিক ১১, মিঠুন ১৩, সাব্বির শূন্য, মিরাজ ৬, ফরহাদ রেজা ১৫, ব্যর্থতার দীর্ঘ সারি যেন। এরমাঝে মাহমুদউল্লাহর ৩৭-ই যা একটু দৃশ্যমান। তবে মান বাঁচাতে যথেষ্ট ছিল না সেটিও।

আইরিশ বোলারদের মধ্যে সিমি সিং ৫১ রানে তুলে নেন ৪ উইকেট। কেন ২টি ও একটি করে উইকেট নেন ইয়ং, চেজ ‌ও গেটকেট।

এর আগে দ্য হিলস পার্কে, আয়ারল্যান্ড উলভস টস জিতে ব্যটিংয়ে নামে। জেমস ম্যাককুলামের ১০২ এবং সিমি সিংয়ের ৯১ রানে ভর করে ৩০৭ রানের বিশাল স্কোর গড়ে ৮ উইকেট হারানো আয়ারল্যান্ড উলভস। ৭মে উইন্ডিজের বিপক্ষে নামার আগে বাংলাদেশের বোলারদের হাতের মরচে ঝেড়ে ফেলার ছিল ভালো সুযোগ। স্বাগতিকরা সেখানে ব্যাট করল দাপটেই।

বাংলাদেশোর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৬৬ রানে তুলে নেন ৩ উইকেট। ৬৩ রানের খরচায় ২ উইকেট নেন আরেক পেসার রুবেল হোসেন। সাকিব আল হাসান ৩০ রানে নেন ১ উইকেট। আগামী মঙ্গলবার ‌ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে তাদের ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ।

স/এষ্