ঢাকারবিবার , ৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দূর্নীতিবাজসিন্ডিকেটের ভয়াবহ তৎপরতা

admin
মে ৫, ২০১৯ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ডিএনসিসির দূর্নীতিবাজ সিন্ডিকেটের
হোতা সিইও দপ্তরের কেরানি
শফিকুল ইসলাম ওরফে ভাগিনা শফিক

নিজস্ব প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নব র্নিবাচিত মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব বুঝে নেওয়ার আগেই ঘাপটি মেরে থাকা পুরোনো সিন্ডিকেটের হোতারা বর্তমানে তৎপর হয়ে উঠেছে। তাদের ভয়াবহ তৎপরতা ডিএনসিসির কার্যক্রমকে স্থবির করে ফেলছে। এ সিন্ডিকেট কয়েক বছর ধরেই তৎপর। দূর্নীতির বিকারগ্রস্ত আমলাদের কৌশলে হাত করে তারা অবকর্ম করেই চলেছে। এই সিন্ডিকেট মূলত দুই ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছে তৃতীয় শ্রেনীর গুরুত্বপূর্ণ পদের কয়েকজন, অপর ভাগে প্রথম শ্রেনীর কয়েকজন। এরা ধরা ছোঁয়ার বাইরে।

বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রনিক বা সিইও জনাব আবদুল হাই, তিনি সরকারের অতিরিক্ত সচিব ও একজন অভিজ্ঞ আমলা। প্রশাসনিক কাজে তার সুনামও আছে। কিন্তু ছারপোকার মতো ঘাপটি মেরে থাকা সিন্ডিকেটের সদস্যরা অপকর্মে তার নাম পদবী ব্যবহার করছে। পূর্বের দুই সিইও দূর্নীতিতে বিকারগ্রস্ত মানুষ ছিলেন। একজনের বিরুদ্ধে দুদকে মামলা চলছে। হার্টে রিং পরানো হয়েছে। প্রমোশন না পেয়েই বিদায় হয়েছে। অপরজন প্রমোশন পেয়েছেন কিন্তু অপকর্মের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। মেয়র আনিসুল হক এর অসুস্থ্যতা, ভারপ্রাপ্ত মেয়র ওসমান গনির প্রশাসনিক কার্যক্রম না জানা এবং প্যানেল মেয়র জামাল মোস্তফার অজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় এক বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট।

ভয়ংকর কিছু নিম্ন শ্রেনীর কর্মচারিকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশে বসিয়ে উচ্চ শ্রেনীর কর্মকর্তারা অবৈধ ফায়দা লুঠছে। সিটি কর্পোরেশনে দুই শ্রেনীর কর্মকর্তা বাইরে থেকে আসেন। এদের মধ্যে এক শ্রেনীর কর্মকর্তাকে নিয়ে আসা হয় সরকার ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের স্বার্থে। অপর শ্রেনীর কর্মকর্তারা আসেন দুর্বৃত্তায়নের জন্য, তদবিরের মাধ্যমে দৌড় ঝাঁপ করে। এদের কাছেই নিম্নমানের সিন্ডিকেট প্রিয়।
এক সময়ের ছাত্র দলের ক্যাডার হিসেবে পরিচিত শফিকুল ইসলাম ওরফে ভাগিনা শফিক অর্ধযুগ ধরেই ডিএনসিসির সিইওর ডেসপাস সহকারী অথবা এলডিএ হিসেবে কর্মরত। সে এতোই শক্তিশালী যে, তাকে কেউ বদল করতে পারে না। এনাম তাকে দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হওয়ায় তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছেন। ফলে হার্টে রিং পরিয়ে চাকরি থেকে বিদায় পেয়েছেন। অপর জন মেসবা এসে রাজস্ব বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগকে তছনছ করে দিয়ে গেছেন।

বর্তমান গ্রহন বিতরণ সহকারী শফিকুল ইসলাম পূর্বের ন্যায় দ্বিগুণ উৎসাহে অপর্কম শুরু করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে সে কয়েক কোটি টাকার সম্পদ অর্জন করতে সক্ষম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সে স্ত্রীর নামে পোষ্ট-অফিসে অর্ধকোটি টাকার সঞ্চয়পত্র কিনে জমা রেখেছে। মোহাম্মদপুরের পশ্চিমে বছিলায় ৫৫ লাখ টাকায় জমি কিনেছে। বনশ্রী এলাকার পার্শ্বে কোটি টাকায় নয় কাঠা জমি কিনেছে। তার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ কর্মচারিদের (অঞ্চল-৪) পিকনিকের অনুদান বরাদ্ধ করে দেওয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা তাদের কাছ থেকে ঘুষ নিয়েছে।

মোফাজ্জল, শওকত নামে দুই কর্মচারির বদলি ও পদোন্নতি দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। তাছাড়া সে বর্তমানে দ্বিগুণ উৎসাহে ঠিকাদারদের ফাইল আটকিয়ে মেয়র ও সিইওর ফাইল ফটোকপি করে সংশ্লিষ্টদের (চোরাইভাবে ইন্টারেষ্টেড পার্টির) কাছে চড়া মূল্যে গোপনে বিক্রি করে মোটা অংকের টাকা কামাই করছে। সিন্ডিকেটের অপর সদস্য সচিবের পিএ সিরাজ প্রশাসনিক সহকারী আসাদ মূলতঃ এদের পদবী ক্ষুদ্র হলেও এদের বসিয়ে রেখেছে উচ্চ পর্যায়ের সিন্ডিকেট। এদেরকে দিয়েই নিয়োগ, বদলী, পদায়ন, তথ্য গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে উক্ত সিন্ডিকেট। বিষ্ময়কর হলেও সত্য যে, সংশ্লিষ্ট দায়িত্বশীল গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের আয়ের চেয়ে এদের আয় অনেক বেশি। এই সিন্ডিকেট এতোই ভয়ংকর যে, তারা বিভিন্ন ব্যক্তিকে তোশনের জন্য গোরস্থানের লাশ ঘরের আয়া তানিয়া পারভীন-কে পজেটিভ নোট দিয়ে পোষাক পরিয়ে সিইও দপ্তরে পাঠানো শুরু করেছে। এই তানিয়া পারভীন সার্টিফিকেট বিহীন অশিক্ষিত মহিলা। তাকে তানিয়া পারভীন রত্না নামে অপর এক মহিলার সার্টিফিকেট দিয়ে ডিএনসিসিতে পূনর্বাসন করেছে ভাগিনা শফিক সিন্ডিকেট। প্রকৃত পক্ষে তানিয়া পারভীন এর পিতার নাম মাতার নাম তানিয়া পারভীন রত্নার পিতার নাম মাতার নামের সাথে কোন মিল নেই। দুষ্ট জালিয়েতের হোতারা বোকা আমলাদের দিয়ে এধরনের বহু কাজ করেছে ডিএনসিসিতে। বর্তমান মেয়র আতিকুল ইসলাম এদের সনাক্ত না করে অভিলম্বে ব্যবস্থা না নিলে তার প্রশাসন আরো নরবড়ে হয়ে যাবে বলছেন সংশ্লিষ্ট অনেকেই।

ডিএনসিসি প্রশাসন পরিবর্তন হয়। প্রশাসক আসেন প্রশাসক যান। মেয়র আসেন মেয়র যান। কিন্তু এই সিন্ডিকেট সদস্যদের সরানোর ক্ষমতা যেন করোরই নেই। অবৈধ অর্থের কাছে হার মেনে যাচ্ছে উত্তম প্রশাসন, মধ্যম প্রশাসন, উচ্চ প্রশাসন ।

আর দূর্নীতির যাঁতা কলে মরছে সিটির সাধারণ মানুষ।

স/এষ্