বাঘার(যশোর): বৃহস্পতিবার সন্ধায় তরফদার সৌরভ ইসলাম নামে এক যুবক ৫১ পিচ ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়েছে।
সে নড়াইল সদরের তুলারামপুর গ্রামের আব্দুল মান্নান তরফদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া থানার এ এস আই নিয়ামুল হোসেন ফোর্স নিয়ে দত্তরাস্তা থেকে নড়াইল গামী লোকাল বাসের ছাদ থেকে ঐ যুবককে আটক করে। এ বিষয়ে বাঘারপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
স/এষ্

