হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমার ইমানী দায়িত্ব। তিনি আরও বলেন, আমি ২০১৪ সালে নির্বাচিত হওয়ার পর এই উপজেলায় ফেরি চালুর লক্ষে দুটি ফেরি,ইঞ্জিন ও পল্টন আনি যা একটি কুচক্রী মহলের অপতৎপরতায় জটিলতার সৃষ্টি হয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। খুব শীঘ্রই চরভদ্রাসন উপজেলার গোপালপুর টু চর মইনুট ঘাটে ফেরি চালু করা হবে বলে উপস্থিত জনগণকে আশ্বস্থ করেন এ সাংসদ।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে এমপি ডাঙ্গী গ্রামে পদ্মা রক্ষা বাঁধের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। এছাড়া ফরিদপুর পাউবো’র তত্তাবধায়ক প্রকৌশলী আঃ হেকিম, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) রোকসানা রহমান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার (অ.দা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আজিজুল হক মাষ্টার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম মাষ্টার,উপজেলা আ‘লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, রাছেল উজ্জামান প্রমূখ। পরে প্রধান অতিথি পদ্মা রক্সা বাঁধ নির্মাণ কাজের মোড়ক উন্মোচন করে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জানা যায়, উপজেলা সদরে এমপি ডাঙ্গী গ্রাম পয়েন্টে ৪৫০ মিটার পদ্মা নদীর ডানতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প বাবদ ১৭ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ১৯৩ টাকা বরাদ্দ দিয়েছেন জিওবি। এছাড়া উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টের কয়েক ধাপে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজের জন্য মোট প্রায় ২৯৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়। উপজেলার এ বাঁধ নির্মাণ কাজটি বাস্তবায়ন করছেন ফরিদপুর পাউবো। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান হলেন-‘ডলি কনস্ট্রাকশন লিঃ-এসএএসআই (জেভি)’।
স/এষ্

