ঢাকাশুক্রবার , ৩ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ বাংলাদেশি

admin
মে ৩, ২০১৯ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ : সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সৌদি আরবে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সাগরা শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম বলেন, একটি মিনিবাসে করে ১০ বাংলাদেশি ও চালকসহ ১৭ জন রিয়াদ থেকে সাগরা শহরের দিকে যাচ্ছিলেন। রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে সাগরা শহরের কাঠাকাছি একটি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই ১০ বাংলাদেশির মৃত্যু হয়।

আহতদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে সাগরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজরুল ইসলাম আরও জানান, আগামীকাল শুক্রবার (৩ মে) সকালে দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করবেন।

স/এস্