ঢাকাশুক্রবার , ৩ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করতে পারি : এমপি গোপাল

admin
মে ৩, ২০১৯ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজ কায়েম করতে হবে। শ্রমিকদের দাবী ও অধিকার প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করে যেতে হবে। শিকাগো নগরীর হে মার্কেটে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদের রক্ত ঢেলে আমাদেরকে আমাদের অধিকার আদায়ে সচেতন করে গেছেন। কিন্তু ওই ঘটনার এতোগুলো বছর পরেও আমাদেরকে এখনও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় দাবী তুলতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। আমাদেরকে এখনই সজাগ হতে হবে। এখনই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হতে হবে। এজন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্য শান্তির কথা সন্নিবেশিত করেছিলেন। এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে শ্রমিক রাজ প্রতিষ্ঠার পথ নিশ্চিত করতে হবে।

মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শ্রমিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম।

জাতীয় শ্রমিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক দ্বীন ইসলাম প্রাণবন্ত সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে মনোরঞ্জন শীল গোপাল এমপির নেতৃত্বে বিরাট বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। জমকালো এ আয়োজনে জাতীয় শ্রমিক লীগ বীরগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক-জনতা অংশ্রগ্রহণ করেন।
এদিকে বীবগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও উপজেলা অটোবাইক চালক কল্যাণ সমিতির পৃথক পৃথক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনেও প্রধান অথিতি ছিলেন জননন্দিত নেতা ও বীরগঞ্জ কাহারোল এলাকার জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শ্রমিকদের জমজমাট এ আয়োজন পুরো বীরগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করে। আলোচনা সভায় এমপি গোপাল বলেন, আমি যে কোন মানুষের সমস্যার কথা শুনলে ঘরে থাকতে পারি না। বিশেষ করে কোন শ্রমিক যদি অসুস্থ কিংবা বিপদে পড়েন, আমি তৎক্ষনাৎ ছুটে যাই। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত মেহনতী মানুষের সেবা করতে পারি সেজন্য সকলের দোয়া আশির্বাদ চাই।

স/এষ্