ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিরাপদে আয়ারল্যান্ডে পোঁছেছে টাইগাররা

admin
মে ২, ২০১৯ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি : ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় গতকাল রাত ২টার দিকে ডাবলিনে পৌঁছায় মাশরাফিরা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যায় টিম বাংলাদেশ।

তবে, আজই অনুশীলন করার কথা রয়েছে টাইগারদের। এদিকে আগামী ৫ই মে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে গতকালই আয়ারল্যান্ড পৌঁছে সিরিজের আরেক প্রতিদ্বন্দ্বি উইন্ডিজ।

৫ থেকে ১৭ই মে চলবে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও উইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ। সিরিজে ৭ই মে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা লড়বে উইন্ডিজের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজ শেষ হবে ১৭ই মে, এরপরই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে, বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে ২২শে এপ্রিল শুরু হয় টাইগারদের অনুশীলন।

স/এষ্