ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আবারো পরিবর্তণ হচ্ছে টাইগার জার্সি

admin
মে ২, ২০১৯ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আবারো পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে। সবুজ রঙের জার্সিতে হাতায় লাল সরিয়ে শুধু বুকের ওপর লাল ডোরা রেখে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে টাইগার দরে আনুষ্ঠানিক ফটোসেশনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সি নিয়ে ঝড় উঠেছিল। এরপরে পরিবর্তন আনে জার্সিতে। কিন্তু আবারো এক দফা পরিবর্তন করা হয়।

জার্সি হাতায় স্পন্সর লাইফবয়ের লোগো লাল থাকার কারণে সবুজ জার্সির হাতায় লাল থাকার সম্ভাবনা ছিলই না। শেষ পর্যন্ত, শুধু বুকের ওপরেই থাকছে লাল ডোরা। এই জার্সি পরেই বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।

অপরদিকে সবুজের সঙ্গে আল জার্সিতেও থাকছে পরিবর্তন, তবে সেটিতে বুকের সঙ্গে হাতায়ও থাকছে সবুজ ডোরা। আয়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার পর ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিবে মাশরাফির নেতৃত্বধীন বাংলাদেশ।

ঢা/রারা