ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠী-১ আসনের এমপির নামে অপপ্রচার

admin
মে ২, ২০১৯ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো:মোছাদ্দেক বিল্লাহ, ঝালকাঠি থেকে : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ীকমিটির সাবেক সভাপতি, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বজলুল হক হারুনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্যদিয়ে অপপ্রচার-কুৎসা রটিয়েছে এক নামধারী আওয়ামীলীগ নেতা।

জানাযায়, ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নুরুল হক জমাদ্দার চাঁন মিয়ার জামাতা, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নামধারী সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের একান্ত পৃষ্ঠপোষক মাহাবুব লিটন তার ব্যক্তিগত ফেসবুক Mahabub Liton আইডিতে গতকাল বুধবার দুপুর ২ টার দিকে এমপির ছবি সংযুক্ত করে তিনি একটি পোষ্টে লিখেছেন, ( আমার স্বপ্ন ছিল! এমপি হওয়ার। ১৯৯১ থেকে রাজনীতি করি, অবশেষে ১৯৯৬ সাল থেকে কাঠালিয়া রাজপুরের দিকে দৃষ্টি দেই,আমার আত্মীয় সজন, অর্থ,শ্রম,অধ্যাবসায়,মেধা, সবদিয়ে চেষ্টা করে ৩ বার এমপি হয়েছি,এখন শখছিল মন্ত্রী হয়ে,পতাকা লাগিয়ে এলাকায় আসবো। কিন্তুু তা পরবো কিনা জানিনা। আমার চাওয়ার থেকে বেশি পেয়েছি, আমি কাঠালিয়া উপজেলায় মোট ৩৬ জন নেতাকর্মী চিনি,তৃনমূলে যাওয়ার প্রয়োজন মনে করিনায়,কারন নমিনেশন লুভিং করে নিতে হয়,। আমি কখনো কোন ব্যক্তিকে চাকরী দেওয়ার চেষ্টাও করিনায়,কারন আমিতো আমিই,হয়তবা আপনাদের কাছে আর ফিরে আসবোনা ভোটের জন্য। প্রিয় কাঠালিয়া রাজাপুরবাসী আমি দীর্ঘ ১৮ বছর পর হেরেগেছি।আপনারা হয়তবা আগামী ৪ বছর পর খুজেনিবেন নতুন নেতৃত্বকে। তবে অপরাধ বা ভূল হলে ক্ষমা করবেন। আর ভাল কিছু করলে দোয়াকরবেন। বজলুল হক হারুন এম পি,ঝালকাঠী ১।)

এদিকে বিষয়টি পোষ্ট করার পর থেকেই এমপি হারুনের সংসদীয় এলাকা সহ ফেসবুক জুড়ে আলোচনা- সমালোচনার ঝড় উঠেছে। মাহাবুব লিটন এমপি বজলুল হক হারুনের দল করা ও এতদিন এমপির গুনোগান করায় এবং এমপির নাম ও ছবি দিয়ে পোষ্ট করায় বিষয়টার সত্যতাও থাকতে পারে বলে মনে করছেন সাধারন জনগন। বিষটি নিয়ে এলাকা জুড়ে সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এম এ হাসিবুল ইসলাম পোষ্টের কমেন্টেসে লিখছেন, লিটন ভাই এই লেখাটা সম্পর্কে এমপি সাহেব কি জানেন? বিষয়টা ঠিক বুঝতে পারছিনা। তারমানে হারুন সাহেব রাজনীতি থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করছে কিনা। কামরল হাসান রাজীব পোষ্টের কমেন্টেসে লিখছেন লিটন ভাই, হারুন সাহেব কি তাহলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেছেন না? পুরো বিষয় টা যদি একটু ক্লিয়ার করে বলতেন,তাহলে রাজাপুর-কাঠালিয়ার মানুষ উপকৃত হতো!

এ বিষয়ে ঝালকাঠি -১ আসনের এমপি বজলুল হক হারুনের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন, এটা সম্পূর্ন অপপ্রচার বানোয়াট তথ্য, মিথ্যা খবর ছড়িয়ে আমার এলাকার মানুষকে বিভ্রান্ত করছে। দ্রুত এর বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, জনগনের ভালবাসা ও আস্থা নিয়ে এই তৃতীয় বার ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার নিজ সংসদীয় এলাকায় একের পর এক উন্নয়ন করে আসছি,রাজাপুর-কাঠালিয়াকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলছি। কমপক্ষে ১৪ শত বেকার যুবক যুবতীকে চাকরি দিয়েছি। আমার এই জনপ্রিয়তাকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে ।

স/এষ্