ঢাকাবুধবার , ১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সনি আনল এক্সপেরিয়া জেড ৫

admin
মে ১, ২০১৯ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এক্সপেরিয়া জেড ৫ নামের স্মার্টফোন আনল সনি। তাদের দাবি, এই ফোনটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনে ২৩ মেগাপিক্সেলের যে ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, তা সনির তৈরি আনকোরা ক্যামেরা প্রযুক্তি।

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইলেকট্রনিকস শো উপলক্ষে গতকাল তিনটি মডেলের জেড ৫ স্মার্টফোন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। মডেল তিনটি হচ্ছে—চার দশমিক ছয় ইঞ্চি মাপের জেড ৫ কমপ্যাক্ট, পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের জেড ৫ ও সাড়ে পাঁচ ইঞ্চি মাপের জেড ৫ প্রিমিয়াম। প্রিমিয়াম মডেলটিতে ফোরকে মানের ভিডিও দেখার উপযোগী স্ক্রিন যুক্ত করেছে সনি, যা বিশ্বে প্রথম। এই স্ক্রিনের প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৮০৭ যা প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলোর প্রায় দ্বিগুণ।

সনির এই ফোনে থাকছে ৩২ জিবি স্টোরেজ, চার জিবি র‍্যাম ও অক্টাকোরের প্রসেসর। এক্সপেরিয়া স্মার্টফোনের আগের মডেলগুলোর মতোই এই মডেলটিও পানিরোধী। সনির দাবি, তাদের নতুন স্মার্টফোনে টু পয়েন্ট জিরো অ্যাপারচারের ওয়ান বাই টু পয়েন্ট থ্রি সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি স্যামসাং, অ্যাপল, এইচটিসি ও হুয়াইয়ের চেয়ে দ্বিগুণ। এর ফলে কম আলোতে ভালো মানের ছবি তোলা যাবে। কমপ্যাক্ট মডেলটিতে ফোনের ব্যাটারি হবে দুই হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ও প্রিমিয়াম মডেলটিতে তিন হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার।

স/রারা