নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী রিপন দম্পত্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪ লাখ টাকা ও বিপুিল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশেদ আলম বুধবার (১ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী রিপন দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সেই সাথে মাদক বিক্রির ১৪ লাখ ৫১০টাকা ও ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
স/এষ্

