আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদীদের বিষ্ফোরণে দেশটির ১৬ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।
বুধবার (১ মে) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা যায়, বুধবার মহারাষ্ট্রের মাওবাদী অধ্যূষিত জেলা গাধচিরোলিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়।
এ দিন সকালেই গাদচিরোলি জেলার কুরখেদায় একটি কন্সট্রাকশন সাইটে ২৫ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন চলাকালনীন এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্র পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়েছে।
স/এষ্

